সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ছেলেধরা একটি গুজব: লক্ষ্মীপুর পুলিশ

ছেলেধরা একটি গুজব: লক্ষ্মীপুর পুলিশ

ছেলেধরা একটি গুজব: লক্ষ্মীপুর পুলিশ

লক্ষ্মীপুরে গত কয়েকদিন ধরে একাধিক স্থানে গুজব তুলে ছেলেধরা(স্থানীয় ভাষায় পোলাচোর) সন্দেহে ৮ ব্যাক্তিকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় এলাকাবাসী। আসলে এটি কোন সত্য ঘটনা নয়, এটি সর্ম্পন্ন গুজব, গুজবে কান নিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন।
আতংকিত না হয়ে সন্তানদের স্কুলে পাঠানোর আহবান জানান তিনি। আজ মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যাদেরকে পিটানো হয়েছে, এদের বেশিরভাগ মানষিক ভারসাম্যহীন ব্যাক্তি। এরপরও যারা এসব গুজব রটিয়ে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটনার চেষ্টা করবে, তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনার হুশিয়ারী দেন তিনি।
তিনি আরো বলেন,কিছু কুচক্রি মহল আইনশৃংখলা পরিস্থিতি ও দেশের সুনাম নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব গুজব রটাচ্ছে। তাদের তথ্য সংগ্রহ করছি, তারা অধিকাংশ দেশের বাহিরে রয়েছেন। তারপর দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই জেলাবাসি এসব গুজবে কান দিবেন না, যারা এসব গুজব রটাচ্ছে তাদের ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। এছাড়া জেলার বর্তমান আইনশৃংখলা ও সদ্য পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আনোয়ার হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আক্তার হোসেন, সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলোক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com