সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার চন্দ্রগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীদের সকল প্রতিষ্ঠান একযোগে বন্ধ রাখার ঘোষণা

শনিবার চন্দ্রগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীদের সকল প্রতিষ্ঠান একযোগে বন্ধ রাখার ঘোষণা

শনিবার চন্দ্রগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীদের সকল প্রতিষ্ঠান একযোগে বন্ধ রাখার ঘোষণা

আগামীকাল শনিবার (২৭জুলাই) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পূর্ণদিবস স্বর্ণ ব্যবসায়ীদের সকল প্রতিষ্ঠান একযোগে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে বাড়ি ফেরারপথে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি জয়দেব নাথকে অপহরণের চেষ্টায় কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে সমিতির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন, জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক সমীর কর্মকার।  মুঠোফোনে সমীর কর্মকার জানান, চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স সমিতির সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব নাথকে বাড়ি যাওয়ার পথে অতর্কিতভাবে হামলা চালিয়ে অপহরণের চেষ্টা এবং কুপিয়ে আহত করা হয়েছে। যার প্রেক্ষিতে আমরা জুয়েলার্স সমিতির জরুরী সভা ডেকে শনিবার সারাদিন সকল স্বর্ণ ব্যবসায়ীপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো জানান, জয়দেব নাথের ওপর হামলার ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com