সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি অনুমোদন

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি অনুমোদন

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি অনুমোদন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এতে সভাপতি হয়েছেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক হয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য বদরুল আলম শ্যামল। এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ রয়েছে অনুমোদিত কমিটিতে। শুক্রবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।

নতুন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক বদরুল আলম শ্যামল জানিয়েছেন, দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে না। খুব শীঘ্রই চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জনসাধারণকে নিয়ে একটি সমন্বয় সভা করা হবে। যাতে থানা এলাকার ৯টি ইউনিয়নে আইন-শৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এই জন্য তারা সবার সহযোগিতা কামনা করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com