সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও করে সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও করে সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও করে সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা সুদীপ্ত পালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে ছাত্রীর বাবা (হিন্দু সম্প্রদায়ের পুরোহিত) বাদী হয়ে সুদীপ্তর বিরুদ্ধে মামলা করেন।

সুদীপ্ত পাল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।

থানা পুলিশ জানায়, সদরের ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও তার পরিবার শহরের টাউন হল এলাকায় ২০১৬ সাল থেকে ভাড়া থাকেন। ওই ঘরের মালিক কমল ও তার ছেলে সুদীপ্ত তাদের পাশেই অন্য একটি বাসায় থাকেন। এ সুবাদে সুদীপ্তের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে ঘুরতে যায় তারা।

২০১৭ সালে জানুয়ারির প্রথম দিকে মদিন উল্যা হাউজিংয়ের একটি বাসায় বন্ধুর জম্মদিনে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সুদীপ্ত। সবশেষ ৫ জুলাই ভয়ভীতি দেখিয়ে শহরের একটি বাসায় নিয়ে তাকে ফের ধর্ষণ করা হয়। এক পর্যায়ে মেয়েটি পরিবারকে ঘটনাটি জানায়।

সম্প্রতি কুমিল্লায় ওই মেয়ের বিয়ের কথাবার্তা চূড়ান্ত করা হয়। এ খবর পেয়ে সুদীপ্ত মুঠোফোনে ওই পাত্রকে হুমকিও দেয়। একইসঙ্গে আপত্তিকর ভিডিও পাঠালে বিয়ে ভেঙে যায়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com