সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অস্ত্র ও ইয়াবাসহ দুই সন্ত্রাসী আটক

লক্ষ্মীপুরে অস্ত্র ও ইয়াবাসহ দুই সন্ত্রাসী আটক

লক্ষ্মীপুরে অস্ত্র ও ইয়াবাসহ দুই সন্ত্রাসী আটক

লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী চন্দ্রগঞ্জের বাঁধের গোড়া এলাকা থেকে একটি একনলা বন্দুক ও ৭৩ পিস ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার (২৭ জুলাই) দুপুরে র‌্যাবের সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- বেগমগঞ্জের আমানউল্যাহপুর গ্রামের নর বাড়ির নুর মোহাম্মদের পুত্র আব্দুল মান্নান (১৮) ও রামচন্দ্রপুর গ্রামের নতুন তলবসেন বাড়ির নুরুজ্জামানের পুত্র আব্দুল বাতেন (১৮)।

র‌্যাব জানায়, আটককৃত মান্নান ও বাতেন বেগমগঞ্জ থানার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও ইয়াবা ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল।

তাদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে ওই এলাকার কেউ মুখ খুলতে সাহস পেতো না। তারা বিভিন্ন সময় প্রকাশ্য অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করতো।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (পুলিশ সুপার) নরেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চন্দ্রগঞ্জ পূর্ববাজারস্থ ব্রীজের গোড়ার দক্ষিণ পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com