সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ঘুমন্ত বাবা-মা'র পাশ থেকে শিশু চুরি, মুক্তিপণ দাবী

লক্ষ্মীপুরে ঘুমন্ত বাবা-মা’র পাশ থেকে শিশু চুরি, মুক্তিপণ দাবী

লক্ষ্মীপুরে ঘুমন্ত বাবা-মা’র পাশ থেকে শিশু চুরি, মুক্তিপণ দাবী

লক্ষ্মীপুরে দেড় বছরের এক শিশুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তার মা-বাবা। হঠাৎ রাতে ঘুম ভেঙে গেলে মা দেখেন শিশুটি তার পাশে নেই। দোচালা টিনের ঘরের দরজাটিও খোলা। তার ব্যবহৃত মোবাইলফোন সেটটিও নেই।

এদিকে, ওই মোবাইল সেটের নাম্বার থেকে শিশুর বাবার কাছে কল আসে। শিশুটিকে ফিরে পেতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।

রোববার (৪ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের এলাহি বক্সের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কৌশলে ওই বাড়ির দম্পতি মামুন হোসেন ও কহিনূর আক্তারের ঘরে ঢুকে তাদের ছোট্ট শিশু মিনহাজকে অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে সোমবার (৫ আগস্ট) সকালে ওই বাড়িতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন ও লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু পাটোয়ারী পরিদর্শনে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শিশু মিনহাজকে নিয়ে রাজমিস্ত্রি মামুন ও তার স্ত্রী কহিনুর ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত তিনটার দিকে ঘুম ভাঙলে দেখে তাদের সন্তান মিনহাজ পাশে নেই। ঘরের দরজা খোলা। পরে তারা চতুর্দিকে খোঁজ-খবর নিয়েও মিনহাজের সন্ধান পাননি।

ওই শিশুর বাবা মামুন হোসেন বলেন, ‘আমার ছেলেটিকে খুঁজে পাচ্ছি না। কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে গেছে। একইসময় আমার স্ত্রীর মোবাইলফোন সেটটিও নিয়ে যায়। ওই মোবাইল নাম্বার থেকে আমার ছেলেকে ছেড়ে দেবে বলে ৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। তবে তাদের পরিচয় দেয়নি।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com