সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বেশি নম্বর দেয়ার কথা বলে লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক বরখাস্ত

বেশি নম্বর দেয়ার কথা বলে লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক বরখাস্ত

বেশি নম্বর দেয়ার কথা বলে লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক বরখাস্ত

লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শিক্ষক লিটন চন্দ্র সরকারের বিরুদ্ধে পরীক্ষার খাতায় বেশি নম্বর দেয়ার কথা বলে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষক লিটনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানকে তদন্ত কমিটির সভাপতি, শিক্ষক লাভলী ত্রিপুরাকে সদস্য সচিব ও মো. আরিফুর রহমানকে সদস্য মনোনীত করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

নির্যাতনের শিকার ছাত্রীর স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন শিক্ষক লিটন চন্দ্র সরকার। এ সুযোগে খাতায় বেশি নম্বর দেয়ার কথা বলে ছাত্রীকে বিভিন্ন সময় যৌন নিপীড়ন করে আসছিলেন লিটন। একপর্যায়ে ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানায়। পরে ঘটনার বিচার চেয়ে ছাত্রীর অভিভাবকরা বুধবার (২১ আগস্ট) দুপুরে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মাহবুবুর রশিদ তালুকদারের কাছে লিটনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই শিক্ষকের বিচার চেয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক লিটন চন্দ্র সরকার বলেন, ওই ছাত্রীকে দিয়ে একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমি ষড়যন্ত্রের শিকার।

তদন্ত কমিটির সভাপতি মির্জা ফিরোজ হাসান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।

লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মাহাবুবুর রশিদ তালুকদার বলেন, ছাত্রীর অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে শিক্ষক লিটন চন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com