সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নতুন ওসি

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নতুন ওসি

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নতুন ওসি

লক্ষ্মীপুরের  চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম যোগদান করেছেন। তিনি বিদায়ী ওসি মো. শাহজাহান খাঁনের স্থলাভিষিক্ত হন। এরআগে ওসি মুজাহিদুল ইসলাম কক্সবাজার জেলার রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। গত ১৮ আগষ্ট নতুন কর্মস্থল চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় দায়িত্ব গ্রহণ করেন নবাগত ওসি।
সূত্রে জানা যায়, নবাগত ওসি মো. মুজাহিদুল ইসলাম ২০০৫ সালে সাব ইন্সপেক্টর (এসআই) হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করায় ক্রমান্বয়ে তিনি ওসি হিসাবে পদোন্নতি লাভ করেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় সদ্য যোগদানকারী ওসি মো. মুজাহিদুল ইসলাম দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com