সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর ৬ বছর জেল

লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর ৬ বছর জেল

লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর ৬ বছর জেল

লক্ষ্মীপুরে মাইন উদ্দিন শিব্বির (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় বছর জেল দিয়েছে আদালত। সোমবার (২৬ আগস্ট) দুপুরে একটি মাদক মামলায় আসামীর উপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর। একই সঙ্গে আসামীর জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি। সরকার পক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, দ-প্রাপ্ত আসামী মাইন উদ্দিন শিব্বির লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত মজিবুর হকের ছেলে। ২০১৮ সালের ১১ই অক্টোবর পৌর এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে সদর থানা পুলিশ। পরে শিব্বিরের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। চার্জশীট দাখিল করার সাক্ষী ও শুনানী শেষে আদালত এ রায় দেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com