সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে বাগানে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে বাগানে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে বাগানে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

লক্ষ্মীপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আসিবুল হাসান নামে এক যুবককে (৩০) আটক করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে শহরের ঝুমুর সিনেমা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

জানা গেছে, স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা করায় তার বাবা বাদী হয়ে গত ৭ আগস্ট রাতে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলি এলাকার শাহজাহানের ছেলে আসিবুল হাসান, জহিরের ছেলে নাজিম, ইমান উদ্দিনের ছেলে সজিব, নুরুজ্জামানের ছেলে মান্না ও অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্কুলে আসা যাওয়ার পথে হাসান ওই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো। ওই ছাত্রী শহরের আমজাদ আলী পাটওয়ারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। সম্প্রতি কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে হাসান ও তার সহযোগীরা বিভিন্ন ভয়ভীতি দেখায়। গত ৭ আগস্ট রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই ছাত্রী। এদিকে পরিকল্পিতভাবে আগ থেকে উৎ পেতে থাকা হাসান ও তার লোকজন ছাত্রীর গলা-মুখ চেপে ধরে একটি বাগানে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ছাত্রীর জামা-কাপড় ছিড়ে ফেলা হয়। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়। অন্যদিকে ঘটনাটি কাউকে জানালে ও মামলা করলে ওই ছাত্রীকে হত্যা করে লাশ গুমের হুমকি দেয় তারা। এছাড়াও হাসানের নেতৃত্বে ৮ আগস্ট দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার লোকজন ভূক্তভোগী পরিবারকে মারধর করতে যায়।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু মূসা বলেন, অভিযোগের ভিত্তিতে হাসানকে আটক করা হয়েছে। তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। এনিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com