সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে হামলায় এক ব্যক্তি নিহত

লক্ষ্মীপুরে হামলায় এক ব্যক্তি নিহত

লক্ষ্মীপুরে হামলায় এক ব্যক্তি নিহত

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় বাবুল হোসেন (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছে। রোববার রাত ৯ টার দিকে সদর উপজেলার পূর্ব বিজয়নগরে এ ঘটনা ঘটে। নিহত বাবুল একই উপজেলার পূর্ব বিজয় নগর এলাকার মৃত শহিদ উল্ল্যাহর ছেলে।

এ ঘটনায় জড়িত সোহেলসহ ছয় জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিজয়নগরে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় শহিদ ও সোহেল । এসময় তাদের মারপিটের সমাধানে এগিয়ে এলে বাবুল হোসেনকে উদ্দেশ্য করে হামলা করে সোহেলসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী।
এতে মারত্বক আহত হয়ে ঘটনাস্থলেই বাবুল মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, প্রতিপক্ষের হামলায় দিনমজুর বাবুল নিহত ঘটনায় রাতেই জড়িত সোহেলসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com