সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাতৃকেন্দ্রের নারীদের দক্ষতা উন্নয়নে ঋণ বিতরণ

লক্ষ্মীপুরে মাতৃকেন্দ্রের নারীদের দক্ষতা উন্নয়নে ঋণ বিতরণ

লক্ষ্মীপুরে মাতৃকেন্দ্রের নারীদের দক্ষতা উন্নয়নে ঋণ বিতরণ

পল্লী অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি তথা আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মাতৃকেন্দ্রের সদস্যদের মাঝে ক্ষুদ্র ঋণ ও সচেতনতা মূলক প্রশিক্ষণ হয়েছে। সোমবার দুপুরে মাতৃকেন্দ্রের সংশ্লিষ্ট সম্পাদিকা ও সদস্যাদের এ প্রশিক্ষণের অয়োজন করে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। পরে মাতৃকেন্দ্রের উপকারভোগী ৪৫জন সদস্যর মাঝে নগদ ২০ হাজার করে মোট ৯ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। প্রশিক্ষক ছিলেন উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দীন।

উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে পল্লী মাতৃকেন্দ্রের ক্ষুদ্র ঋণ কর্মসুচির বাস্তবায়নের লক্ষ্যে ১৫ থেকে ৪৯ বছরের নারীদেরকে নিয়ে ৫টি মাতৃত্বকালীন কেন্দ্র গঠন করা হয়। প্রত্যেক কেন্দ্রে একজন সম্পাদিকা ও ৮ জন সদস্য রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আয়বর্ধকমূলক কাজের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য মা ও শিশুস্বাস্থ্য পরিচর্যা, প্রজনন স্বাস্থ্য শিক্ষা, নারী ও শিশুদের টিকাদান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, পরিবেশ, বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ, জঙ্গীবাদ এবং মাদকমুক্ত সহ মোট ২৬ টি বিষয়ে অবহিত করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com