সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকাস্থ লক্ষ্মীপুরের আন্দারমানিক গ্রামের তরুণদের তারুণ্যের ভাবনা শীর্ষ আলোচনা সভা

ঢাকাস্থ লক্ষ্মীপুরের আন্দারমানিক গ্রামের তরুণদের তারুণ্যের ভাবনা শীর্ষ আলোচনা সভা

ঢাকাস্থ লক্ষ্মীপুরের আন্দারমানিক গ্রামের তরুণদের তারুণ্যের ভাবনা শীর্ষ আলোচনা সভা

নিজের বর্তমান কর্মের মূল্যায়ন ও ভবিষ্যতের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেয়ার এখনই সময়। এই ভাবনা থেকে তরুণ সমাজ এগিয়ে যাচ্ছে তাদের নিজ নিজ উদ্যোগে। এ সকল বিষয়কে সামনে নিয়ে ঢাকাস্থ লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত আন্দারমানিক গ্রামের তরুণরা ৪র্থ শিল্প বিপ্লব ও তারুণ্যের ভাবনা শীর্ষ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার শ্যামলীতে অবস্থিত ক্যাফে কৃঞ্চচূড়ায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আয়কর আইনজীবি মোঃ সিরাজ উদ্দিন।

আলোচনা শেষে স্থানীয় এ তরুণদের উদ্যোগে ব্যতিক্রমি সংগঠন -ইয়ুথ ফাউন্ডেশন ফর ফিউচার (ওয়াইএফএফ) এর  ৭ সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয় । এতে মোঃ সিরাজ উদ্দিনকে চেয়ারপার্সন এবং ফয়জুর রহমান সোহেল কে সাধারণ সম্পাদক করা হয়।

আন্দারমানিক

আন্দারমানিক লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম। শহর থেকে এ গ্রামে সরাসরি কোনো পরিবহণ চলে না। আঁকাবাঁকা সরু মেঠোপথে এখনও এ গ্রামের মানুষের চলাচল। আজকের আধুনিক যুগে এরকম গ্রাম নেই বললেই চলে।এখানে নেই পাকা সড়ক, বিদ্যুৎ, উন্নত বাজার ব্যবস্থা, যোগাযোগের আধুনিক মাধ্যম। তারচেয়েও বড় অভাব হলো এ গ্রামে শিক্ষার আলো জ্বালানোর মতো নেই কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আন্দারমানিক গ্রামের প্রায় প্রতিটি পরিবারই শিক্ষা বঞ্চিত এবং হতদরিদ্র। গ্রামের অধিকাংশ মানুষই চাষাবাদ এবং ইটভাটায় কাজ করে জীবিকানির্বাহ করেন।তবুও এদের অনেকেই সন্তানদের পড়াশুনা করাতে চেয়েও সুযোগ পাচ্ছেন না। তাই বাধ্য হয়ে ছোট ছোট শিশুদের চাষাবাদের কাজে কিংবা ইটভাটার কাজে লাগিয়ে দিচ্ছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com