সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর স্টেডিয়ামে দু'পক্ষের খেলোয়াড় দর্শকদের সংঘর্ষ আহত অন্তত-৩০

লক্ষ্মীপুর স্টেডিয়ামে দু’পক্ষের খেলোয়াড় দর্শকদের সংঘর্ষ আহত অন্তত-৩০

লক্ষ্মীপুর স্টেডিয়ামে দু’পক্ষের খেলোয়াড় দর্শকদের সংঘর্ষ আহত অন্তত-৩০

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে ফুটবল খেলার সময় সদরের দুই ইউনিয়নের সংঘর্ষে যুব উন্নয়ন কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর সেমিফাইনাল খেলায় এ ঘটনা ঘটে।

খেলার শেষের দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ও দালালবাজার ইউনিয়নের খেলোয়াড় ও দর্শকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পোশাকধারী ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় দালাল বাজার টিমের কোচ সুজন হোসেনসহ দুইজনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল তাদেরকে আটক করেন। এদিকে রাতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল আহতদেরকে দেখতে সদর হাসপাতালে যান। এসময় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আশ্বাস দেন তিনি। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সংঘর্ষ থামাতে গিয়ে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম নিশান ও সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কিনান জোবায়ের শুভ শারিরীকভাবে নাজেহাল হন।

রাত সাড়ে ৮ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুব উন্নয়ন কর্মকর্তা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত অন্যরা হলেন খেলোয়াড় সাইফুল, নিশাদ, বিপ্লব, আকবর, নাইম, জুয়েল, সজিব, সাইফুল, জিহাদ, জকির হোসেন, ইউসুফ, শাকিল, ইসমাইল, সোহাগসহ ২৭ জন।

আহতরা সদর উপজেলার ভবানীগঞ্জ, দালালবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর সেমিফাইনাল ম্যাচে শনিবার বিকেলে সদর উপজেলার দালাল বাজার ও ভবানীগঞ্জ ইউনিয়ন অংশগ্রহণ করে।

খেলার শেষের দিকে রেফারি দালাল বাজার ইউনিয়নের এক খেলোয়াড়কে লাল কার্ড দেন। এনিয়ে বিতর্ক হলে রেফারি ম্যাচ পরিচালকদের সঙ্গে যোগাযোগ করতে যান। এসময় ভবানীগঞ্জ ইউনিয়ন দুই গোলে এগিয়ে থাকায় দালাল বাজারের খেলোয়াড়রা তাদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে দুই ইউনিয়নের দর্শকরা স্টেডিয়াম গ্যালারি থেকে লাঠিসোট ও লোহার রড নিয়ে নেমে এসে মারামারিতে জড়িয়ে পড়ে। তাদের থামাতে গিয়ে যুব উন্নয়ন কর্মকর্তা ও ছাত্রলীগ নেতারাও শারিরীকভাবে নাজেহাল হন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, তুচ্ছ ঘটনায় খেলার মধ্যে দুইপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। উভয়পক্ষকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফাইনাল খেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com