সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর হাসপাতালে নারীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-২

লক্ষ্মীপুর হাসপাতালে নারীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-২

লক্ষ্মীপুর হাসপাতালে নারীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-২

লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী আত্মীয়দের দেখতে এসে এক নারী ধর্ষণ চেষ্টা শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল সদর হাসপাতালের কর্মচারী আতিক চন্দ্র দাসের ছেলে রাজন চন্দ্র দাস ও ডোম (লাশ পরিবহণকারী) সাহাব উদ্দিনের ছেলে ফারুক হোসেন। সকালে ওই হাসপাতালের স্টাফ কোয়াটার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানায়, ধর্ষণ চেষ্টার শিকার ওই নারী সদর উপজেলার চররুহিতা গ্রামের মালদ্বীপ প্রবাসীর স্ত্রী। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। ঢাকা থেকে সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তিনি সদর হাসপাতালে দুই রোগী আত্মীয়কে দেখতে আসেন। কিন্তু হাসপাতাল থেকে বলা হয়, তাদেরকে দুইদিন আগেই ছেড়ে দেয়া হয়। রাত বেশি হয়ে যাওয়ায় তিনি আর বাড়ি যেতে পারেননি।

পরে তিনি হাসপাতালে দ্বিতীয় তলায় রাত যাপনের উদ্দেশ্যে বসে ছিলেন। রাত দুইটার দিকে আসামিরা এসে তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা কৌশলে তাকে ছাদে নিয়ে যায়। এসময় তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। পরে তাদেরকে ধাক্কা মেরে ওই নারী ছাদ থেকে চলে এসে স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় গার্মেন্টসকর্মী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত দুইজনকে হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গুরুত্বের সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com