সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে গণসংবর্ধনা পেলেন লক্ষ্মীপুর আ’লীগ সভাপতি পিংকু

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে গণসংবর্ধনা পেলেন লক্ষ্মীপুর আ’লীগ সভাপতি পিংকু

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে গণসংবর্ধনা পেলেন লক্ষ্মীপুর আ’লীগ সভাপতি পিংকু

লক্ষ্মীপুর: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হওয়ায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মান্দারী জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহিম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন মুন্না প্রমুখ।

বক্তারা বলেন, জেলার পূর্বাঞ্চলের নেতাকর্মীদের অহংকার গোলাম ফারুক পিংকু। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাই তাকে সম্মানিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com