সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কর্মীরাই বীমা কোম্পানির আসল লোক : লক্ষ্মীপুরে বীমাবিদ জালালুল আজীম

কর্মীরাই বীমা কোম্পানির আসল লোক : লক্ষ্মীপুরে বীমাবিদ জালালুল আজীম

কর্মীরাই বীমা কোম্পানির আসল লোক : লক্ষ্মীপুরে বীমাবিদ জালালুল আজীম

স্বনামধন্য বেসরকারি বীমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিশিষ্ট বীমাবিদ মো. জালালুল আজীম বলেছেন, বীমা কর্মীরাই কোম্পানির আসল লোক। তাদের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে গ্রাহকগণ বীমা সম্পর্কে জানেন ও সেবা নিতে আগ্রহী হন। এজন্য কর্মীদের চাহিদা পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে আয়োজিত উন্নয়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বীমা সেবা সর্বস্তরের মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর সার্ভিসিং সেন্টারের উদ্যোগে এ উন্নয়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিগত বছরে নির্ধারিত লক্ষ্য অর্জনকারী বীমা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বীমাবিদ মো. জালালুল আজীম।

লক্ষ্মীপুর সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার ও ইনচার্জ আবু তালেব হালানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আইপিএল পলাশ প্রকল্পের প্রধান ফারুক মাহমুদ এবং লক্ষ্মীপুর-নোয়াখালী জেলার জেনারেল ম্যানেজার ও ইনচার্জ এম এ কাদের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোম্পানির সিনিয়র সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুনির হোসেন ও মো. আলমগীর হোসেন।

এছাড়াও জেলায় কর্মরত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিএল-পলাশ প্রকল্পের উন্নয়ন কর্মী ও কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com