সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মায়ের কাছে ১০ টাকা চাওয়ায় নিজ সন্তানকে গলা টিপে হত্যা

লক্ষ্মীপুরে মায়ের কাছে ১০ টাকা চাওয়ায় নিজ সন্তানকে গলা টিপে হত্যা

লক্ষ্মীপুরে মায়ের কাছে ১০ টাকা চাওয়ায়  নিজ সন্তানকে গলা টিপে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় মায়ের কাছে ১০ টাকা চাওয়ায় কাউছার নামে (৭) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুর মা স্বপ্না বেগমসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ চররুহিতা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, সোমবার (১৪ অক্টোবর) রাতে ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে তার মা স্বপ্না।

কাউছার লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা এলাকার পিকআপ ভ্যানচালক রাসেলের ছেলে। সে স্থানীয় লোকমানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, গাড়ি চালানোর কাজে বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকেন স্বপ্নার স্বামী রাসেল। এ সুযোগে উশৃঙ্খল জীবনযাপন করতেন স্বপ্না। সোমবার রাতে মায়ের কাছে ছেলে কাউছার ১০ টাকা চাইলে তাকে মারধর করে গলা টিপে ধরেন মা। কিছুক্ষণ পর সন্তান মারা গেছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন স্বপ্না।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্বপ্নার স্বামীর দ্বিতীয় বিয়ে ও অর্থনৈতিক সংকট নিয়ে তাদের সংসারে ঝগড়া-বিবাদ চলছিল। রাতে শিশু কাউসার তার মায়ের কাছে ১০ টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ সন্দেহভাজন হিসেবে স্বপ্নাসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্না সন্তানকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আজিজুর।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com