সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছাত্রলীগের সম্মেলনে হাজারো নেতাকর্মী

লক্ষ্মীপুরে ছাত্রলীগের সম্মেলনে হাজারো নেতাকর্মী

লক্ষ্মীপুরে ছাত্রলীগের সম্মেলনে হাজারো নেতাকর্মী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের ঢল নেমেছে। চন্দ্রগঞ্জ থানা হওয়ার ৫ বছর পর এটি ছাত্রলীগের প্রথম সম্মেলন।

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, বিজন বিহারী ঘোষ, আবুল কাশেম চৌধুরী, রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

বক্তারা বলেন, ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীরা সবসময় অসহায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। এখানে অছাত্র-মাদকসেবীদের স্থান নেই। ছাত্রলীগের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজিতে কখনোই জড়াবে না। তারা পড়লেখার পাশাপাশি জনকল্যাণে কাজ করবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে লক্ষ্মীপুরে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা ঘোষণা করা হয়। এরপর থেকে এতে আহবায়ক কমিটি দিয়ে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com