সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ‘পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ’

লক্ষ্মীপুরে ‘পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ’

লক্ষ্মীপুরে ‘পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ’

‘কমিউনিটি পুলিশিং ডে’ ২০১৯ইং উদযাপনে লক্ষ্মীপুরে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেলের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ‘পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ’। শনিবার (২৬ অক্টোবর) বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে জেলা পুলিশ প্রশাসন একাদশ বনাম জেলা কমিউনিটি পুলিশিং সেল একাদশ অংশগ্রহণ করে। পুলিশ সদস্যদের নিয়ে জেলা পুলিশ প্রশাসন একাদশ গঠিত হয়। অন্যদিকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে গঠিত হয় জেলা কমিউনিটি পুলিশিং সেল একাদশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে জেলা পুলিশ প্রশাসন একাদশ ২-১ গোলে কমিউনিটি পুলিশিং একাদশকে পরাজিত করে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুলিশ লাইন্স মাঠের চারপাশে ভীড় জমিয়ে ফুটবল ম্যাচটি উপভোগ করতে দেখা যায়।

খেলা শেষে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান চ্যাম্পিয়ন দলের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন-এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ কুমার দে, ডিআইওয়ান মো. ইকবাল হোসেন, লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, ‘পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সমস্যা সমূহ সমাধান ও নাগরিকদের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি সাংগঠনিক কার্যক্রমের নামই কমিউনিটি পুলিশিং। যেকারণে কমিউনিটি পুলিশিংয়ের মূল কথা হলো, “পুলিশই জনতা, জনতাই পুলিশ”। পুলিশ-জনতা মিলেই সকল অন্যায় ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com