সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আল্লাহর ৯৯ নাম খচিত ভাস্কর্য নিমার্ণের অনুমতি চেয়ে আবেদন

লক্ষ্মীপুরে আল্লাহর ৯৯ নাম খচিত ভাস্কর্য নিমার্ণের অনুমতি চেয়ে আবেদন

লক্ষ্মীপুরে আল্লাহর ৯৯ নাম খচিত ভাস্কর্য নিমার্ণের অনুমতি চেয়ে আবেদন

লক্ষ্মীপুরে খোদাই করে আল্লাহর গুণবাচক ৯৯ নাম খচিত ভাস্কর্য নিমার্ণের উদ্যোগ গ্রহনের পর তা বাস্তবায়নের অনুমোদন চেয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন জেলা শহরের ব্যবসায়ী ইসমাইল হোসেন বাপ্পি। অনুমোদন পেলে শহরের দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্ত্বরে নির্মিত হবে সেই ভাস্কর্য।

রবিবার (২৭ অক্টোবর) তিনি এ আবেদন করেন এবং মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে প্রকৌশলীদের সাথে নকশার বিষয়টিও চূড়ান্ত করেছেন বলে নিশ্চিত করেছেন ওই ব্যবসায়ী । ইসমাইল হোসেন বাপ্পি জেলা শহরের হোসেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী।

জানা গেছে, বাপ্পি ঠিকাদারি প্রতিষ্ঠান এসবি ইন্টারন্যাশনাল ও বসুন্ধরা সিমেন্টের লক্ষ্মীপুর জেলার পরিবেশক। তার বাবা মোঃ দেলোয়ার হোসেন লক্ষ্মীপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও প্রথম শ্রেণির ঠিকাদার।

তিনি তার ব্যবসা-প্রতিষ্ঠানের আয় থেকে বিভিন্ন মসজিদ মাদ্রসাসহ ধর্মীয় কাজে কিছু অংশ ব্যয় করেন। তার উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতায় নির্মিত হচ্ছে তিনতলা বিশিষ্ট এতিমখানা।

জানতে চাইলে ব্যবসায়ী ইসমাইল হোসেন বাপ্পি গণমাধ্যেমকে বলেন, ছাত্র থাকাকালীন সময় থেকে আমি ব্যবসা করে আসছি। ব্যবসার কিছু অংশ দিয়ে মসজিদ-মাদ্রাসাসহ অসহায়দের জন্য ব্যয় করি। পথচারীদের স্মরণ করিয়ে দিতে আল্লাহর ৯৯ নামের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছি। অনুমোদন পেলেই কাজ শুরু করব।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com