সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিদেশী খেলোয়াড়দের ক্রীড়া নৈপূন্য উপভোগ করলো হাজারো দর্শক

লক্ষ্মীপুরে বিদেশী খেলোয়াড়দের ক্রীড়া নৈপূন্য উপভোগ করলো হাজারো দর্শক

লক্ষ্মীপুরে বিদেশী খেলোয়াড়দের ক্রীড়া নৈপূন্য উপভোগ করলো হাজারো দর্শক

বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণে প্রানবন্ত ক্রীড়া নৈপূন্য উপভোগ করলো হাজারো দর্শক। লক্ষ্মীপুর সদরের মান্দারী ক্লাবের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এ রকম নৈপূন্য উপভোগ করেছে দর্শক।

এতে মান্দারী স্টুডেন্ট ক্লাব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জেনারেল পোল্ট্রি একাদশ। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাবুল, হুমায়ুন কবির পাটওয়ারী, সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, মোশারফ পাটওয়ারী, ছাত্রলীগ নেতা আবু তালেব সহ আরো অনেকে।

এর আগে বিকাল সাড়ে ৩টায় মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। নির্ধারিত সময়ে গোল শূন্যে খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে জয় লাভ করে জেনারেল পোল্ট্রি একাদশ।

জানা গেছে, প্রায় ১ মাস আগে জাতির পিতার নামে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ২৪টি দল অংশগ্রহণ করে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com