সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুব-কল্যাণ তহবিলের অনুদান পেল তিন সংগঠন

লক্ষ্মীপুরে যুব-কল্যাণ তহবিলের অনুদান পেল তিন সংগঠন

লক্ষ্মীপুরে যুব-কল্যাণ তহবিলের অনুদান পেল তিন সংগঠন

লক্ষ্মীপুরের স্থানীয় তিনটি যুব সংগঠন যুব-কল্যাণ তহবিলের অনুদান পেয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে চেকের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হয়। এসময় যুব সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ ২৫ হাজার টাকা এবং ‘স্বপ্ন যুব নারী উন্নয়ন সংস্থা’ ও ‘সমাজকল্যাণ সংস্থা’ ২০ হাজার টাকা করে অনুদান পায়। একই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া ১৫ জন বেকার যুবক-যুবতীর মাঝে বিভিন্ন হারে ৯ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

এসময় বক্তারা বলেন, চাকরির পেছনে না ছুটে আমাদের বেকার যুবক-যুবতীদের উদ্যোক্তা হওয়া উচিত। কারণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য সরকার যথেষ্ট সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। দেশ ও মানুষের কল্যাণে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মন্তব্য করেন। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেড থেকে সদ্য প্রশিক্ষণ সম্পূর্ণ করা যুবক-যুবতীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

এর আগে জাতীয় যুব দিবস উদযাপনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখা যায়। দিবসটির এবারের স্লোগান হলো, “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com