সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

লক্ষ্মীপুরে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

লক্ষ্মীপুরে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানে নতুন মিটার সংযোগের উদ্বোধনের মাধ্যমে লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে ৩১৪ পরিবার। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়।
মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবির, লক্ষ্মীপুর আদালতের সরকারি কৌঁশুলি (পিপি) মো. জসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোরশেদ আলম ও আওয়ামী লীগ নেতা হোসেন আহমেদ প্রমুখ।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলার গন্ধব্যপুর গ্রামের ৮.২ কিলোমিটার এলাকা বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এতে ২০টি ট্রান্সফরমারের মাধ্যমে ৪৪৭ পরিবারের জন্য বিদ্যুৎ সংযোগ সৃষ্টি করা হয়। এরমধ্যে বিদ্যুৎ সংযোগ নিয়েছে ৩১৪ পরিবার। নতুন এ সংযোগগুলোর মাধ্যমে এলাকাটি শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।
এসময় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। লক্ষ্মীপুরেও এই কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। মুজিব বর্ষের আগেই লক্ষ্মীপুরকে শতভাগ বিদু্যুতায়ন জেলা হিসেবে ঘোষণা করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com