সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিচার বিভাগীয় বার্ষিক সম্মেলন

লক্ষ্মীপুরে বিচার বিভাগীয় বার্ষিক সম্মেলন

লক্ষ্মীপুরে বিচার বিভাগীয় বার্ষিক সম্মেলন

লক্ষ্মীপুরে বিচার বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্টিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. শাহেনূর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. সিরাজদৌলাহ কুতুবী, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফেরদৌস উজ জামান, র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক আবু সালেহ, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন, আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবির,  প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারসহ সংশ্লিষ্টরা।

সভায় বিজ্ঞ বিচারকগণ তাদের দায়িত্বপ্রাপ্ত বিভাগের পরিসংখ্যান ও কার্যক্রম পরিচালনায় সমস্যাগুলো তুলে ধরেন। পরে সম্মেলনের সভাপতি সেগুলো সমাধানে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সাম্প্রতিককালে প্রণীত সড়ক পরিবহণ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কার্যক্রম ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করেন লিগ্যাল এইড অফিসার ফাহাদ বিন আমিন চৌধুরী।

এদিকে অনুষ্ঠানের শুরুতে ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গিদের বোমা হামলায় নিহত ঝালকাঠির সিনিয়র সহকারি জজ জগন্নাথ পাড়ৈ ও সোহেল আহমেদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com