সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৪২ বস্তা পেঁয়াজ জব্দ, প্রতিষ্ঠান সিলগালা

লক্ষ্মীপুরে ৪২ বস্তা পেঁয়াজ জব্দ, প্রতিষ্ঠান সিলগালা

লক্ষ্মীপুরে ৪২ বস্তা পেঁয়াজ জব্দ, প্রতিষ্ঠান সিলগালা

লক্ষ্মীপুর শহরের গেঞ্জিহাটা মাইনউদ্দিন ষ্টোর এর গুদাম থেকে ৪২ বস্তা পেঁয়াজ জব্দ করেছে আইন শৃঙ্গখলা বাহিনী। এসময় অবৈধভাবে পেঁয়াজ গুদামজাতের অভিযোগে মাইন উদ্দিন ষ্টোরের গুদাম ও প্রতিষ্ঠান সীলগালা করা হয়।

তবে প্রতিষ্ঠানটির মালিক আইনশৃঙ্গখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দোকান রেখে পালিয়ে যায়। কার্তিক নামে আরেক ব্যবসায়ী ২২০ টাকা বেশি দাম রাখায় তাকে ১০ হাজার টাকা জরিমামা করা হয়। (১৬ নভেম্বর) শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরে গেঞ্জিহাটা সড়কে এ অভিযান চালানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্গখলা বাহিনী গেঞ্জিহাটা মাইন উদ্দিন ষ্টোরের গুদামে তল্লশি চালায়। এসময় গুদামে অবৈধভাবে রাখা ৪২ বস্থা পেঁয়াজ জব্দ করে তারা। একপর্যায়ে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাইনউদ্দিন ষ্টোরের গুদাম ও প্রতিষ্টানটি সীলগালা করে দেয়।

এদিকে পেঁয়াজের মূল্য ২শ’ ২০টাকা রাখার অভিযোগে শহরের কার্তিক ষ্টোর নামের আরেক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় অন্য প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরমান শাকিল জানান, পেঁয়াজ গুদামজাত করার অভিযোগে একটি গুদাম থেকে ৪২ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়। এসময় ওই গুদাম এবং প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়েছে। এদিকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় একটি প্রতিষ্ঠানের ১০ হাজার ও মূল্য তালিকা না থাকায় অন্য প্রতিষ্ঠােনকে ১ হাজার টাকা জরিমান করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com