সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দুদকের হস্তক্ষেপে গ্রাহকের দেড় লাখ টাকা ফেরত দিল পল্লী বিদ্যুৎ

লক্ষ্মীপুরে দুদকের হস্তক্ষেপে গ্রাহকের দেড় লাখ টাকা ফেরত দিল পল্লী বিদ্যুৎ

লক্ষ্মীপুরে দুদকের হস্তক্ষেপে গ্রাহকের দেড় লাখ টাকা ফেরত দিল পল্লী বিদ্যুৎ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপে লক্ষ্মীপুরে বিদ্যুৎ সংযোগের নামে ৩৬ গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া ১ লাখ ৪১ হাজার ৯৮৪ টাকা উদ্ধার করেছে পল্লী বিদ্যুৎ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি (লপবিস) বোর্ডের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হয়। ২০ নভেম্বরের এই গ্রাহকদের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে এসময় ঘোষণা দেন লপবিস’র জেনারেল ম্যানেজার (জিএম) শাহজাহান কবীর।

এসময় উপস্থিত ছিলেন দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক সুবেল আহমেদ, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মনিরুল ইসলাম, পরিচালক মঈন উদ্দিন বাবর, ডিজিএম খান মোহাম্মদ বোরহান, এজিএম (প্রশাসন) মো. এনায়েত হোসেন প্রমুখ।

দুদক নোয়াখালী আঞ্চলিক সমন্বিত কার্যালয় সূত্র জানায়, একজন বিদ্যুৎ গ্রাহক ‘১০৬’ নম্বরে কল করে বিদ্যুৎ সংযোগের নামে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে অভিযোগ করেন। এরই ভিত্তিতে গত ১১ নভেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামে দুদক অভিযান চালায়। গ্রাহকদের তথ্য ও পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে তদন্ত করে ৩৬ জন গ্রাহক থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট ঠিকাদার স্বপন বড়–য়ার সহযোগীতায় দালালের কাছ থেকে গ্রাহকের অতিরিক্ত ১ লাখ ৪১ হাজার ৯৮৪ টাকা উদ্ধার করা হয়।

এদিকে টাকা ফেরত পেয়ে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা। তারা বলছেন, না বুঝে দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা দিয়েছিলাম। পরে ঘর ওয়্যারিং করে দেয়, কিন্তু গত দেড় বছরেও বিদ্যুৎ সংযোগ পাইনি। সর্বশেষ দুদকে অভিযোগ করে টাকা ফেরত পেয়েছি। আগামীকালই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে শুনে আমরা খুবই আনন্দিত।

উল্লেখ্য, সদর উপজেলার চররুহিতা গ্রামের ৬০ গ্রাহকের কাছ থেকে ৬ হাজার টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া যায়। তদন্তে ৩৬ গ্রাহক থেকে টাকা নেওয়ার সত্যতা পায় দুদক। পরবর্তীতে প্রতিটি ঘর ওয়্যারিং বাবদ ২০৫৬ টাকা বাদ দিয়ে বাকি টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com