সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে সুপারি গাছ থেকে পড়ে মো. শাহিন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২০) নভেম্বর দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহিন উপজেলার কুতুবপুর গ্রামের কৃষক সুলতান আহমদের ছেলে। সে ধর্মপুর শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও স্কুলে যায় শাহিন।  স্কুল থেকে পাশের বাড়ির উম্মেশ দাস ডেকে নিয়ে যায় তাকে। পরে উম্মেশের গাছের সুপারি পাড়তে বাধ্য করে শাহিনকে। এক পর্যায়ে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারাত্বকভাবে আহত হয়। পরে উম্মেশ ওই স্কুল ছাত্রকে সদর হাসপাতালে রেখে ফালিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার শাহিনকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান বলেন, সুপারি পাড়তে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা আইনগত ব্যবস্তা নেওয়া হবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com