সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিয়ে বাড়ির গেট স্থাপন নিয়ে সংঘর্ষ আহত- ৭

লক্ষ্মীপুরে বিয়ে বাড়ির গেট স্থাপন নিয়ে সংঘর্ষ আহত- ৭

লক্ষ্মীপুরে বিয়ে বাড়ির গেট স্থাপন নিয়ে সংঘর্ষ আহত- ৭

লক্ষ্মীপুরে বিয়ে-বাড়ি’র সামনে গেট স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধলে উভয়-পক্ষের নারী-পুরুষসহ ৭ জন আহত হয়। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়ন চরমনসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত’রা হলেন, শাফি উল্লাহ (৮০), তার স্ত্রী মোবাশ্বেরা (৭৫), ছেলে মমিন উল্লাহ (৪৬), নাতি রাসেল ও শাহিদ অপরপক্ষের রহমত উল্লাহ, সজিব ও দেলোয়ার হোসেন।

জানা গেছে, স্থানীয় মমিন উল্লাহ ছেলে জাকির হোসেন তার বিয়ের গেট স্থাপন করতে গেলে বৃদ্ধ শাফি উল্লাহ ও তার স্ত্রী মোবাশ্বেরা বেগম বাঁধা দেয়। এসময় উভয়পক্ষ কথা কাটা-কাটি হয়। একপর্যায় জাকির হোসেনর বন্ধু রহমত উল্লাহ বৃদ্ধকে ধাক্কা দিলে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে আট জন আহত হয়।

শাফি উল্লাহর বড় ছেলে মমিন উল্লাহ বলেন, জাকিরদের সাথে আদালতে জমি সংক্রান্ত মামলা চলে। তাই আমার বৃদ্ধ বাবা-মা বাঁধা দিতে গেলে জাকির ও তার বন্ধু রহমত উল্লাহসহ তাদের লোকজন আমাদের ওপর হামলা করে।

এদিকে আহত রহমত উল্লাহ বলেন, তার বন্ধু জাকিরের বিয়ের গেট দিতে গিয়ে উভয় পক্ষের হামলায় তিনি ও আহত।

লক্ষ্মীপুর সদর (মডেল) থানার ওসি তদন্ত মোসলে উদ্দিন বলেন, এ বিষয় লেখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com