সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আট শিশু ও নারী পেল হুইল চেয়ার

লক্ষ্মীপুরে আট শিশু ও নারী পেল হুইল চেয়ার

লক্ষ্মীপুরে আট শিশু ও নারী পেল হুইল চেয়ার

লক্ষ্মীপুরে আট প্রতিবন্ধী শিশু ও নারীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক নামের বেসরকারী এনজিও সংস্থার জেলা কো-অর্ডিনেটর মোর্শেদা বেগমের সভাপতিত্বে আট প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউজ্জামান ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্ল্যাহ ও প্রতিবন্ধী শিশু ও নারীদের স্বজনরা।

হুইল চেয়ারপ্রাপ্ত আট প্রতিবন্ধী নারী ও শিশুরা হলেন, রায়পুর উপজেলার চরবংশী গ্রামের নন্দ দুলালের ছেলে শঙকর, নজির কবিরাজের ছেলে আইয়ুব আলী, অহিদ আলীর মেয়ে পাবিয়া খাতুন, সোলায়মান কবিরাজের ছেলে সোহেল, মোস্তফা পাটোয়ারীর মেয়ে বৈশাখী, ফাহিমা, তোফায়েল আহম্মেদের মেয়ে মহিম ও আজাদের ছেলে খোকন।

জেলা কো-অর্ডিনেটর মোর্শেদা বেগম জানান, প্রতি বছর সমাজ সেবার অংশ হিসেবে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে কোডেক। এরই ধারাবিহকতায় আজ অসহায় আট প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হলো। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com