সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২০ লিটারধারী ট্যাংকে ২২৭ লিটার তেল দিলেন লক্ষ্মীপুরের এক ফিলিং স্টেশন

২২০ লিটারধারী ট্যাংকে ২২৭ লিটার তেল দিলেন লক্ষ্মীপুরের এক ফিলিং স্টেশন

২২০ লিটারধারী ট্যাংকে ২২৭ লিটার তেল দিলেন লক্ষ্মীপুরের এক ফিলিং স্টেশন

লক্ষ্মীপুর সদর উপজেলায় সিয়াম ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রিতে গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন আবু ইউসুফ নামে এক ভুক্তভোগী।

জানা গেছে, গত ২৩ নভেম্বর (শনিবার) সকালে উপজেলার পূর্ব হাজিরপাড়া বটগাছতলা এলাকার সিয়াম ফিলিং স্টেশনে ইউসুফ ডিজেল কিনতে যান। এসময় তার গাড়িতে ধারণ ক্ষমতার চেয়েও সাড়ে ৭ লিটার তেল বেশি লোড দেখিয়ে ক্যাশ মেমো করা হয়। অভিযোগকারী ট্রাকের মালিক আবু ইউসুফ সদর উপজেলার মটবী গ্রামের বাসিন্দা মো. আবু তাহেরের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন অশোক লেল্যান্ড কোম্পানির ১৬১৩ এইচ মডেলের একটি ট্রাক জ্বালানি তেল ডিজেল সংগ্রহের জন্য সিয়াম ফিলিং স্টেশনে যায়। এসময় পাঁচ বার বিরতি নিয়ে ট্রাকটির ফুয়েল ট্যাংক ফুললোড করে ক্যাশমেমোতে ২২৭.৫১ লিটার ডিজেল উল্লেখ করে পাম্প কর্তৃপক্ষ। যদিও ওই ট্রাকের ফুয়েল ট্যাংকে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ২২০ লিটার। মিটারে ত্রুটির কথা বলে সঠিক পরিমাপ গ্রাহককে দেখানো হয়নি।

আবু ইউসূফ বলেন, ‘প্রায় ২০-৩০ লিটার ডিজেল স্টকে থাকতেই আমার গাড়িটি পাম্পে নেওয়া হয়। সেই হিসেবে ২০০ লিটার নিলেই ফুললোড হওয়ার কথা। কিন্তু ২২৭.৫১ লিটার ডিজেল নতুন করে লোড দেখাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। যা প্রায় সাড়ে ২৭ লিটার বেশি। যদি গাড়ির ফুয়েল ট্যাংক সম্পূর্ণ খালি ধরা হয় তবুও সাড়ে ৭ লিটার বেশি থাকে। পাম্প কর্তৃপক্ষ যান্ত্রিক কারসাজি করে প্রতারণা করেছে বলেও দাবি করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সালে সিয়াম ফিলিং স্টেশনের কার্যক্রম শুরু হয়। এতে পেট্রোল, ডিজেল, অকটেন ও এলপিজি গ্যাসের ৪টি সাপ্লাই মেশিন রয়েছে। চট্টগ্রাম ও চাঁদপুর সহ বিভিন্ন এলাকা থেকে পাম্পটিতে বিভিন্ন জ্বালানি তেল সংগ্রহ করা হয়। পাম্প কর্তৃপক্ষ গত কয়েক বছরে বহুবার যান্ত্রিক ত্রুটি দেখিয়ে অসংখ্য গ্রাহকের সঙ্গে প্রতারণা করে বলেও অভিযোগ ওঠে।

সিয়াম ফিলিং স্টেশনের প্রোপাইটর মো. সাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘ডিজেল সাপ্লাইয়ের মেশিনে যান্ত্রিক ত্রুটি রয়েছে। যেকারণে স্টাফ ভুল করতে পারে। তাছাড়া আমি সেদিন পাম্পে ছিলাম না।’ তবে এর আগে এমন ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, জ্বালানি তেল বিক্রিতে প্রতারণার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com