সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে কলেজছাত্র নিহত

লক্ষ্মীপুরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে কলেজছাত্র নিহত

লক্ষ্মীপুরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে কলেজছাত্র নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাইম আল হাসান পারভেজ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাইম লক্ষ্মীপুর সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার জকসিন বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহতরা হলেন- নাইমের বন্ধু আসিফ, অটোরিকশার যাত্রী রাসেল ও সাগর।

এরমধ্যে আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নাইম তার বন্ধু আসিফকে নিয়ে মোটরসাইকেলে করে কমলনগরের মতিরহাট মেঘনা তীরে ঘুরতে যাচ্ছিলেন। পথে সুতারগোপ্টা এলাকায় এলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নাইম, আসিফ ও অটোরিকশার দুই যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় নাইম নামে একজন নিহত হয়েছেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত আসিফ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com