সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গাছ চাপায় শিশু ছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে গাছ চাপায় শিশু ছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে গাছ চাপায় শিশু ছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে গাছের নিচে চাপা পড়ে সোহানা আক্তার (৬) নামে এক শিশু ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সোহানা উপজেলার করইতলা গ্রামের রিকশা চালক মো. সেলিমের মেয়ে ও পশ্চিম করইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে সেলিম তার দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় মোল্লারহাট বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ঘটনাস্থলে একটি করই গাছ কাটছিলেন স্থানীয় সমুদার বাড়ির মো. ইব্রাহিম। ঘটনার সময় গাছটি উপড়ে পড়ে শিশু সোহানাকে চাপা দেয়। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেলিম ও তার কোলে থাকা সন্তানটি। তবে তারা দুজনই আহত হয়েছেন।

দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসতর্কভাবে গাছ কাটায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com