সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় শাহাদাত হোসেন ও খোরশেদ আলম নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, সন্ত্রাসী দুই বাহিনীর গুলি বিনিময়ে তারা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহত শাহাদাত সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে ও খোরশেদ বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।

পুলিশ জানায়, গভীর রাতে গুলির আওয়াজ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তারা ওই দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে সন্ত্রাসী দুই বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই দুই যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল একটি বন্দুক, চার রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com