সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ১০ জয়ীতাকে সংবর্ধনা

লক্ষ্মীপুরে ১০ জয়ীতাকে সংবর্ধনা

লক্ষ্মীপুরে ১০ জয়ীতাকে সংবর্ধনা

বেগম রোকেয়া দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ১০ জয়ীতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পংকজ কুমার দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ – মামুনুর রশিদ, ইউএনও সাবরীন চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ।

আলোচনা সভা শেষে অর্থনেতিক ভাবে সাফল্য অর্জনকারী রওশন আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুষমা সরকার, সফল জননী নারী শামীমা শাহীনস সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী শিরিন আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফরিদা ইয়াছমিন লিকা জেলা পর্যায়ে জয়ীতা হিসেবে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

অন্যদিকে-রায়পুর উপজেলায় নির্বাচিত ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা উত্তর কেরোয়া গ্রামের মুক্তা আক্তার, চরপাতা গাছির হাটে এলাকার জয়ন্তী রানী, চরপাতা গ্রামের শাহানারা বেগম, চরমোহনা গ্রামের ফারহানা আক্তার স্বপ্না এবং চরবগা গ্রামের রেহানা আক্তার কে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com