সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মানবাধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুরে মানবাধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুরে মানবাধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

“মানবাধিকার সুরক্ষায় তারণ্যের অভিযাত্রা” এপ্রতিপাদ্যকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে মানবাধিকার দিবস। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা কালেক্টরেট ভবনের সামনে মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এসময় তিনি বলেন, লক্ষ্মীপুরে কিশোর গ্যাং, বাল্য বিয়ে ও নারী নির্যাত রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে এসমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তর লক্ষ্মীপুরের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

এছাড়াও উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্রের সভাপতি নাহিদুল ইসলাম, রিনা সুলতানা, শামসুর রহমান, শাহাদাত হোসেন খোকনসহ আরো অনেকে।

এদিকে একই সময়ে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি ও লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহের।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com