সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সুজন'র চন্দ্রগঞ্জ থানা কমিটি গঠন

সুজন’র চন্দ্রগঞ্জ থানা কমিটি গঠন

সুজন’র চন্দ্রগঞ্জ থানা কমিটি গঠন

সুশাসনের জন্য নাগরিক সুজন’র চন্দ্রগঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজনের লক্ষ্মীপুর জেলা সভাপতি মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদুর রহমান খান ভুট্টু।

সংগঠনের আদর্শ, উদ্দেশ্য, কর্মপরিকল্পনাসহ বিশদ আলোচনায় শেষে ১৫ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সাংবাদিক আলী হোসেনকে সভাপতি ও সমীর কর্মকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও এ্যাড. শিল্পী রানী পালকে সিনিয়র সহ-সভাপতি, মেজবাহ উর রহমানকে সহ-সভাপতি, সামছুল আলম বিত্ত ও গণেশ চন্দ্র কুরীকে সহ-সাধারণ সম্পাদক, নাছির আহমেদকে সাংগঠনিক সম্পাদক, তানভীর আহমেদ রিমনকে কোষাধ্যক্ষ, ইমরান হোসেনকে প্রচার সম্পাদক এবং মো. বাবুল হোসেন, মুজাহিদুল ইসলাম আসিফ, মুনসুর আহম্মেদ, ইমরান হোসেন, শাহাদাত হোসেন শাওন ও শুভ্র জিৎ’তে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
কমিটি ঘোষণা করেন, সুজন- লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদুর রহমান খান ভুট্টু।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com