সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কনের যাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

লক্ষ্মীপুরে কনের যাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

লক্ষ্মীপুরে কনের যাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

লক্ষ্মীপুরে কনের যাত্রীবাহী মাইক্রোবাস চাপায় চার বছরের রনি নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বারমাষ্টারহাট নামক এলাকায় বরের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত শিশুটি লক্ষ্মীপুর পৌর শহরের ইটের পুল এলাকার অটোচালক জাকির হোসেনের ছেলে এবং একই এলাকার একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। এঘটনায় বিয়ের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে পরিবারটিতে।

নিহত শিশুটির বাবা জাকির হোসেন ও জেঠী নাজমুন নাহার জানায়, দুপুরে শিশুটি স্বজনদের সাথে ফুফুর বিয়ের দাওয়াতে বরের বাড়ীতে যায়। এসময় গাড়ী থেকে নেমে সে রাস্তার পাশে দাঁড়ায়। অসাবধানতাবশতঃ গাড়ীর চালক গাড়ী পিছনে নিতে গিয়ে শিশুটি চাপা পড়ে। এদিকে গুরুতর আহতবস্থায় শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com