সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে খাল দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুরে খাল দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুরে খাল দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুরে রাস্তার পাশে সরকারি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদরের জকসিন উত্তর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে খালের ওপর গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও জেলার সদরসহ পাঁচটি উপজেলায় (রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর) নদী ও খালগুলো দখল করে স্থাপনা নির্মাণগুলো পর্যাক্রমে উচ্ছেদ করা হবে। সে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমন দে, সদর সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com