সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চরশাহীতে যুবলীগের আলোচনা সভা

চরশাহীতে যুবলীগের আলোচনা সভা

চরশাহীতে যুবলীগের আলোচনা সভা

লক্ষ্মীপুরের চরশাহীতে বিজয় দিবস উপলক্ষ্যে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজের সভাপতিত্বে বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রুপাচরা সফিউল্যা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারমান একেএম সালাহ্ উদ্দিন টিপু।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল জাব্বার লাভলু, সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবুল কাশেম মিয়াজী, সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক মমিন উল্যা সবুজ, চরশাহী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে একেএম সালাউদ্দিন টিপু বলেন, মহান বিজয়ের মাসে সকল ভেদাভেদ ভুলে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক হয়ে জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আওয়ামীলীগের কোনো নেতাকর্মী যদি গৃহহীন হয়ে থাকে তাহলে সোজা সদর উপজেলা পরিষদে আমার সাথে যোগাযোগ করবেন। জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য দিেেয়ছেন মাথা গোঁজার ঠাই। আপনাদের অধিকার আপনারা বুঝে নিন। আলোচনা শেষে ঢাকা থেকে আগত ব্যাড সঙ্গীত দলের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com