সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
পাসপোর্টের ভেরিফিকেশনে পুলিশকে টাকা দিতে হয় না:লক্ষ্মীপুর পুলিশ সুপার

পাসপোর্টের ভেরিফিকেশনে পুলিশকে টাকা দিতে হয় না:লক্ষ্মীপুর পুলিশ সুপার

পাসপোর্টের ভেরিফিকেশনে পুলিশকে টাকা দিতে হয় না:লক্ষ্মীপুর পুলিশ সুপার

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান বলেছেন, পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য পুলিশকে টাকা দিতে হয় না। এটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। মোবাইলে এসএমএসের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার তথ্যটি আমরা গ্রাহককে জানিয়ে দিচ্ছি।

পুলিশের কারণে কোনো পাসপোর্টের কাজ আটকে থাকে না। কোনো পাসপোর্ট আটকে থাকলে সেটি কর্তৃপক্ষের জটিলতার কারণে। লক্ষ্মীপুরের সকল মানুষ যেন পুলিশি সহায়তা পায় আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বলেন, মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের প্রতিটি দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। লক্ষ্মীপুরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতি রয়েছে।

নববর্ষ উপলক্ষেও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সহকারী পুলিশ সুপার পঙ্কজ কুমার, পুলিশের বিশেষ শাখার ইনচার্জ ইকবাল হোসেন, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com