সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে টয়লেট থেকে মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে টয়লেট থেকে মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে টয়লেট থেকে মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে মাদ্রাসার টয়লেট থেকে ইমন হোসেন (১০) নামে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার দত্তপাড়া দারুল উলুম ইসলামিয়া একাডেমির টয়লেট থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।

ইমন দত্তপাড়া ইউনিয়নের বঙ্গেশপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। চারদিন আগে ইমনকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়।

মাদ্রাসার পরিচালক মাহমুদুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ইমন মাদ্রাসায় পড়তে চায়নি। তবুও চারদিন আগে তার মা জোর করে ভর্তি করিয়েছেন। শুক্রবার সকালে ফজর নামাজ পড়ে ইমন সবার সঙ্গে নাস্তা করেছিল। এরপরে সে টয়লেটে গিয়ে ভেন্টিলেটরের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেয়। মাদ্রাসার বাবুর্চি ভেন্টিলেটরের সঙ্গে রশি দেখে চিৎকার করে। পরে শিক্ষকরা গিয়ে টয়লেটের দরজা ভেঙে মুমূর্ষু অবস্থায় ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, খবর পেয়ে হাসপাতাল গিয়েছি। ছাত্রের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com