সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শ্রমিক পরিবারকে ২০ হাজার টাকা হারে ডিসির অনুদান

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শ্রমিক পরিবারকে ২০ হাজার টাকা হারে ডিসির অনুদান

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শ্রমিক পরিবারকে ২০ হাজার টাকা হারে ডিসির অনুদান

লক্ষ্মীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শ্রমিকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা দেওয়া হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহতের স্বজনদের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।


এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন পাটওয়ারী, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনায় নিহত সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), আবিরনগর গ্রামের মফিজ (৪৫) ও আবদুন নুর এবং পৌরসভার সমসেরাবাদ গ্রামের খোরশেদ (৩৫)এর পরিবার অনুদান পায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে চাকা ফেটে যাওয়ার পর চলন্ত পিকআপ ভ্যান খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com