সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পরিবেশ দূষণের দায়ে ২ ইট ভাটায় অভিযান

লক্ষ্মীপুরে পরিবেশ দূষণের দায়ে ২ ইট ভাটায় অভিযান

লক্ষ্মীপুরে পরিবেশ দূষণের দায়ে ২ ইট ভাটায় অভিযান

পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র না থাকায় লক্ষ্মীপুরে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোতে উচ্ছেদ অভিযান করেছে জেলা প্রশাসন। এসময় পরিবেশগত কোনো ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে দেয়া হয়।

বুধবার বিকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় সংসার ব্রিকস ও এইচবিএম নামে এ দুইটি ইট ভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ও মকবুল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানালেন, অভিযানের সময় ইটভাটার চিমনি, কাঁচা ইট, ইট তৈরির সরঞ্জাম ও ইট পোড়ানোর চুল্লি ভেঙ্গে দেয়া হয়েছে। অবৈধভাবে ইট উৎপাদন করে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নোয়াখালি উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, পরিদর্শক সৌমেন মৈত্র।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com