সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

লক্ষ্মীপুরে সহিদ উল্যা নামের (৪৫) এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।  বৃহস্পতিবার ভোররাতে হোগলডহরী গ্রাম থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।  সে একই এলাকার মৃত ছাদল হকের ছেলে।

পুলিশ জানান, সহিদ উল্যা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা করে আসছিলো। এতে যুবসমাজ ও কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্থও হয়েছে। কয়েকবার তাকে গ্রেপ্তার করে কারাগারেও পাঠানো হয়েছিলো। ২০১৬ সালের ফেব্রুয়ারীতে মাদক মামলায় সহীদ উল্যাকে লক্ষ্মীপুরের আদালতের বিচারক সহীদ উল্যাকে এক বছরের সশ্রম কারাদন্ড দেন,( মামলা নং সিআর-৯১৮/১৬)।
সহীদ পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভম হয়নি। অবশেষে বৃহস্পতিবার ভোরে সহীদকে তার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে, গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার ডিউটি করা কালে এএসআই মোঃ মোরশেদ আলমসঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেপ্তার করেন।

সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান জানান, এক বছরের পলাতক মাদক ব্যবসায়ী সহিদ উল্যাকে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সহীদের সহযোগি ও অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com