সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সঞ্চয় সপ্তাহ শুরু

লক্ষ্মীপুরে সঞ্চয় সপ্তাহ শুরু

লক্ষ্মীপুরে সঞ্চয় সপ্তাহ শুরু

‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে সঞ্চয় সপ্তাহ-২০২০ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও সঞ্চয় অফিসের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা সঞ্চয় অফিস প্রাঙ্গণ থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সঞ্চয় অফিস প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সঞ্চয় কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। এছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সহ-সভাপতি সেলিম রেজা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছর লক্ষ্মীপুরে ১৮ কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রির পরিকল্পনা রয়েছে জেলা সঞ্চয় অফিসের। ইতোমধ্যে প্রায় ১৪ কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রয় সম্পন্ন হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com