সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছাত্রলীগের সমাবেশ শেষে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরে ছাত্রলীগের সমাবেশ শেষে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরে ছাত্রলীগের সমাবেশ শেষে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

সাপ্তাহিক কর্মসূচি হিসেবে কর্মীদের নিয়ে মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগ সভাপতি ফাহাদ বিন কামাল মাহি ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাবুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় লক্ষ্মীপুর সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুল করিমকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা স্লোগান দেন। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নেতাদের নির্দেশে মিছিল ও সমাবেশের পর তারা ক্লাসে ফিরে যান।
শুরুতে ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। লক্ষ্মীপুর সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অধ্যক্ষকে ছাত্রলীগ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে এসময় ঘোষণা দেন বক্তারা। এজন্য তারা সমাবেশ শেষে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন।
কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাবু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন। এই সংগঠনের সদস্যরা অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে।

সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি বলেন, ‘শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করতে ছাত্রলীগ বদ্ধপরিকর। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনারা ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করুন।’ এসময় তিনি কলেজ ছাত্রলীগে মুখোশধারীদের ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ কর্মসূচিতে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হোসেন রাব্বি, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ অন্তর, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন শান্ত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহাবুবুল করিমের নির্দেশে ছাত্রলীগ নেতারা মিছিল ও সমাবেশ শেষে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার অনুরোধ করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com