সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নকল বৈদ্যুতিক তার কারখানায় র‌্যাবের অভিযান

লক্ষ্মীপুরে নকল বৈদ্যুতিক তার কারখানায় র‌্যাবের অভিযান

লক্ষ্মীপুরে নকল বৈদ্যুতিক তার কারখানায় র‌্যাবের অভিযান

নকল বিআরবি ও বিজরী বৈদ্যুতিক ক্যাবল উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে চার কারখানা মালিককে কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় জব্দ করা হয় ৪৬৩ কেজি নকল বিআরবি ও বিজলী ক্যাবল। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ষোল হাজার টাকা। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. আবু ছালেহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার গভীর রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ ও সুধারামথানাসহ বিভিন্ন এলাকায় নকল ক্যাবল উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে চার জনকে আটক করে র‌্যাব-১১। পরে নোয়াখালী জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খান ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন, আমান ইলেকট্রনিক এর মালিক আমান উল্লাহ আমানকে (২০) ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড, এছাড়াও নোয়াখালী ইলেকট্রিক এর স্বত্তাধিকারী মোঃ শামছুল আরেফিন (২৭), বিনিময় ইলেকট্রিক এর মোঃ মোশারফ হোসেন (৩৭) ও আব্দুল্লাহ ইলেট্রিক এর মোঃ ইউসুফ দুলাল (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. আবু ছালেহ জানান, দীর্ঘদিন থেকে নোয়াখালীতে কারখানা খুলে নকল বিআরবি ও বিজলী বৈদ্যুতিক ক্যাবল উৎপাদন ও বাজারজাত করে আসছে একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রাতে র‌্যার অভিযান চালিয়ে হাতে নাতে চার কারখানার মালিকে আটক করে এসময় উদ্ধার করা হয় ২ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের নকল ক্যাবল। পরে ভ্রাম্যমান আদালতে কারদণ্ডের পর তাদের নোয়াখালী কারাগারে পাঠানো হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com