সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কৃষক আবদুর রশিদ হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে কৃষক আবদুর রশিদ হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে কৃষক আবদুর রশিদ হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষক আবদুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত। এসময় মামলার আরও ৬ আসামিকে খালাস দেওয়া হয়। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উপজেলার উদনপাড়া গ্রামের মৃত কাদর আলীর ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন- দণ্ডপ্রাপ্ত গিয়াসের ভাই মন্তাজ মিয়া, তোফাজ্জল হোসেন, ভাতিজা দেলোয়ার হোসেন, ইমান হোসেন, কাউছার ও শফিক। অন্যদিকে নিহত আবদুর রশিদ একই গ্রামের মৃত হাজী সুলতান ব্যাপারির ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদি ছিদ্দিক মিয়ার মেয়ে হাজেরা খাতুনের কাছ থেকে গিয়াস টাকা ধার চায়। কিন্তু টাকা দিতে না পারায় হাজেরার সঙ্গে গিয়াস ঝগড়া সৃষ্টি করে। এরই জের ধরে ২০১২ সালের ১৭ আগস্ট আসামিরা লাঠিসোটা নিয়ে ছিদ্দিকের বাড়িতে এসে গালমন্দ করে। এতে বাধা দিলে আবদুর রশিদকে লোহার ছেনা দিয়ে গিয়াস আঘাত করে। তার ঘাড়ে রক্তাক্ত জখম হয়। ওইসময় হাজেরাকেও মারধর করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে আসামিরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রশিদ মারা যান। এ ঘটনায় একই বছরের ১৮ আগষ্ট নিহতের ভাই ছিদ্দিক মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
২০১৩ সালের ২৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে সত্যতা প্রমাণিত হওয়ায় প্রধান আসামি গিয়াসকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com