সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি

লক্ষ্মীপুরে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি

লক্ষ্মীপুরে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি

পদ পদবী পরিবর্তন, বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। সোমবার থেকে ২ ঘন্টা করে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীরা এ কর্মসূচী পালন শুরু করে।
সকাল ৯ টায় কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্তের আলোকে অফিসে প্রবেশ করে হাজিরা খাতায় স্বাক্ষর করে ১১ টা পর্যন্ত জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, (বাকাসস) জেলা শাখার সভাপতি মাসুম কবির, সহ-সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, অশোক কুমার, জহির উদ্দিন, আলতাফ হোসেন, তোহিদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দাবীর বিষয়ে গত ১৯/০৬/২০১১ ইং তারিখে পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। তাদের দাবী বাস্তবায়নের লক্ষ্যে (২০-২১ জানুয়ারী) ২ ঘন্টা করে কর্মবিরতি ও পরে ২২-২৩ জানুয়ারী একই দাবীতে ৩ ঘন্টা করে কর্মবিরতি করার সিদ্ধান্ত নেয়া হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com